লাউদোহা : আগামী সোমবার দেশ জুড়ে পালিত হবে ছট পুজো । চলছে পুজোর প্রস্তুতি । কয়লাখনি এলাকা গুলিতে কর্মসূত্রে বহু হিন্দিভাষী মানুষ বসবাস করেন । এটি মূলত হিন্দিভাষী মানুষের বড় ধর্মীয় অনুষ্ঠান । তাই এইসব এলাকায় ছট পুজো হয় সাড়ম্বরে । ইতিমধ্যে কয়লা খনি এলাকার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ছট পুজোর প্রস্তুতি ।

দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা এলাকাতে বুধবার ছট ঘাট গুলি পরিদর্শন করেন তৃণমূলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি, ছট পুজো কমিটির সেক্রেটারি সন্তোষ পান্ডে সহ অন্যরা । গৌতম বাবু জানান গোগলাতে মোট ৭ টি ছট ঘাট রয়েছে এদিন সেই ঘাট গুলি পরিদর্শন করা হয় । তিনি বলেন ব্রতীদের জন্য ঘাট সংস্কার, অস্থায়ী শৌচাগার, পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা সহ প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হবে । জলাশয় গুলিতে দুর্ঘটনা এড়াতে লাইফজ্যাকেট সহ উদ্ধার কর্মীরাও থাকবেন বলে জানান তিনি ।
