সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুরের অন্যতম বড় ও ব্যস্ততম বাজার হল বেনাচিতি বাজার। কিন্তু বাজারের সব থেকে বড় সমস্যা হল এখানে রাস্তার দু ধারে কোনো ফুটপাত নেই। এমনকি,রাস্তার ধারের নিকাশি নালার উপরও হকাররা পসরা নিয়ে বিক্রিবাটা করে। সেই সঙ্গে এই বাজারের দুচাকা,চারচাকা এবং বর্তমানে টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত বাজারে জ্যাম লেগে যায়। ফলে,বাজারে আসা ক্রেতাদের চলাফেরা করা এক বড় সমস্যা হয়ে উঠেছে। রবিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানা ও ট্রাফিক বিভাগের পুলিশ আধিকারিকরা এক অভিযানে এই বাজারের রাস্তা দখল করে থাকা হকারদের অবিলম্বে চলাচলের রাস্তা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। অনেক দোকানদারও তাদের দোকানের সামনে অতিরিক্ত জায়গায় মালপত্র রাখেন। সেই সব মালপত্র দোকানের ভেতরে রাখার নির্দেশও দিয়েছেন প্রশাসনিক কর্তারা। এই অভিযানে ছিলেন সার্কেল ইনস্পেক্টর রণবীর বাগ, দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে, দুর্গাপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম, এজোন ফরিদপুর ফাঁড়ির অফিস ইনচার্জ রামজুর রহমান, ফরিদপুর ফাঁড়ির অফিস ইনচার্জ মদনমহন দত্ত।
ফুটপাত দখলমুক্ত করতে বেনাচিতি বাজারে পুলিশের অভিযান
