মামড়া বাজারে রাস্তার সম্প্রসারণের কাজের শিলান্যাস

সংবাদদাতা,দুর্গাপুরঃ দীর্ঘদিন ধরে বেহাল রাস্তায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল মামড়া বাজারে আসা ক্রেতা সাধারনের। ফলে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছিল বাজারের বিক্রেতারাও। অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে শনিবার দুর্গাপুরের গুরুত্বপূর্ণ মামড়া বাজারের রাস্তা ও নিকাশি নালার সম্প্রসারণের কাজের শিলান্যাস করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার,আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর সদস্য দীপঙ্কর লাহা,স্থানীয় প্রাক্তন কাউন্সিলার লাভলী রায় নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা মমড়া বাজার ব্যাবসায়ী সামিতির যুগ্ম সম্পাদক সরজিৎ হালদার প্রমূখ। জানা গেছে, ২.৬ কিলোমিটার এই রাস্তা সম্প্রসারণের জন্য আনুমানিক ব্যয় হবে ১০ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *