দুর্গাপুর অ্যালয় স্টিলে ইনটাকের নতুন কমিটি ঘোষণা

সংবাদদাতা,দুর্গাপুরঃ অ্যালয় স্টিলস ওয়ার্কার্স ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল ২৭ জুলাই ইস্পাত নগরীর ১৯/৭ হোস্টেল অ্যাভিনিউতে তাদের কার্যালয়ে। একই সঙ্গে হয়ে গেল সংগঠনের নির্বাচন। নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন রিটার্নিং অফিসার আইএনএমডব্লিউএফ-এর সাধারণ সম্পাদক রঘুনাথ পান্ডে। প্রধান অতিথি ছিলেন রাজ্য ইনটাকের সভাপতি কামরুজ্জামান কামার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইনটাকের সভাপতি সুভাষ সাহা, ডিএসপি ইনটাকের সাধারন সম্পাদক রজত দীক্ষিত,রানা সরকার,পরেশ নাথ কর্মকার প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন মনিলাল সিনহা। ইনটাকের সর্বভারতীয় সভাপতি ডঃ জি সঞ্জীব রেড্ডি কে সর্বসম্মতিক্রমে অ্যালয় স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি নির্বাচিত করা হয়েছে। মোট ৩৯ জন কার্যনির্বাহী কমিটির সদস্য এবং পদাধিকারীকে নির্বাচিত করা হয়েছে। মনিলাল সিনহা এএসপি ইনটাকের কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রদীপ দত্ত এবং কোষাধ্যক্ষ হয়েছেন স্নেহাংশু সুপাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *