আবারও বড়সড় সাফল্য পেল দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ

সংবাদদাতা,দুর্গাপুরঃ আরও একবার অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে বড় ধরনের সাফল্য পেল দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ। একটি কোম্পানীর প্রায় ১২ লক্ষ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়ে যায়। এই মর্মে ওই কোম্পানীর পক্ষে কোক ওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু করে পুলিশ। থানার ভারপ্রাপ্ত আধিকারিক মইনুল হকের নেতৃত্বে একটি দল গঠন করা হয় এবং এই মামলার তদন্তকারী অফিসার হিসাবে সাব ইন্সপেক্টর রিন্টু মাহাতোকে দায়িত্ব দেওয়া হয়। তদন্তে নেমে প্রথমে নীতিশ কুমার যাদব নামে এক গাড়িচালককে গ্রেফতার করা হয়।

তাকে জিঙ্গাসাবাদ করে পুলিশ জানতে পারে চুরির ওই দামি বৈদ্যুতিক সরঞ্জম গুলি সে হাওড়ার লিলুয়া এলাকার মালিপঞ্চঘড়ায় বিক্রি করেছে। এরপর নীতিশকে নিয়ে পুলিশ হাওড়ার লিলুয়ার নির্দিষ্ট জায়গায় অভিযান চালিয়ে রীতেশ প্রতাপ সিং নামে আর একজনকে গ্রেফতার করে। রীতেশকে জেরা করে অনুজ কুমার নামে একজনের সন্ধান মেলে এবং তাকে গ্রেফতার করতেই চুরি যাওয়া মালপত্রের হদিশ পায় পুলিশ। জানা গেছে গত ১২ জুলাই কোক ওভেন থানার নারায়নপুর এলাকার একটি কারখানা থেকে রাজ্য বিদ্যুৎ দফতরের জন্য রাখা মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জম চুরি হয়ে যায়। কারখানার মালিক মহঃ তৌফিক আলি বিষয়টি ২১ জুলাই কোক ওভেন থানায় লিখিত অভিযোগ জানান। তারপরই তৎপরতা শুরু করে পুলিশ। ধৃত তিনজনকেই দুর্গাপুর আদালতে পেশ করা হয় এবং তাদের নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত আছে তা জিঙ্গাসাবাদ করতে চায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *