সংবাদদাতা দুর্গাপুর : দুর্গাপুরের দুই বিধানসভা কেন্দ্রকে ঘিরে চমকপ্রদ প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। দুর্গাপুর পূর্ব কেন্দ্রে ফের আস্থা রাখা হয়েছে প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদার-এর ওপর। অন্যদিকে পশ্চিম কেন্দ্রে নতুন চমক হিসেবে তুলে ধরা হয়েছে কবি দত্ত-কে, যিনি ইতিমধ্যেই উন্নয়নের মুখ হিসেবে পরিচিত।বিজেপির তরফে পূর্ব কেন্দ্রে প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমে লক্ষণ ঘরুই। সিপিআইএম পূর্বে সীমান্ত চ্যাটার্জী এবং পশ্চিমে প্রভাস সাঁই-কে প্রার্থী করেছে।প্রার্থী ঘোষণার পর দলীয় কর্মীরা মালা পরিয়ে ও সবুজ আবিরে বরণ করে নেন তৃণমূল প্রার্থীদের। প্রদীপ মজুমদার বলেন,
বাইট:- প্রদীপ মজুমদার (তৃণমূল প্রার্থী দুর্গাপুর পূর্ব)“আমি মন্ত্রী বলে কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে না, এমন নয়। মানুষই শেষ কথা বলবে।”অন্যদিকে সব নজর এখন কবি দত্তকে ঘিরে। অরাজনৈতিক পরিচয় থেকে উঠে এসে তিনি জানান,“আমি শুধুই উন্নয়নের রাজনীতি করতে চাই।”উল্লেখ্য কবি দত্তর নেতৃত্বে ইতিমধ্যেই দুর্গাপুরে চার লেনের রাস্তা, আধুনিক আলোকসজ্জা ও অত্যাধুনিক ফাউন্টেন তৈরি হয়েছে, যা শহরের চেহারা বদলে দিয়েছে।দুর্গাপুরে তৃণমূলের এই জোড়া কৌশল অভিজ্ঞতা ও উন্নয়নের মিশেল নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি করেছে। এখন দেখার, কবি দত্তকে ঘিরে তৈরি হওয়া প্রত্যাশা ভোটবাক্সে কতটা প্রতিফলিত হয়।
দুর্গাপুরে তৃণমূলের বাজি, পূর্বে প্রদীপ, পশ্চিমে ‘উন্নয়নের মুখ’ কবি দত্ত
