আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে অগ্নিমিত্রা পালকে পুনরায় প্রার্থী ঘোষণা

কাজল মিত্র : নির্বাচন ঘোষণা হতেই বিজেপির তরফে বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার জন্য দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে।সেই তালিকা মতো আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে অগ্নিমিত্রা পালকে প্রার্থী করা হয়েছে। কুলটি থেকে অজয় পোদ্দার ,আসানসোল উত্তর থেকে কৃষ্ণেন্দু মুখার্জি,জামুড়িয়া থেকে ডক্টর বিজন মুখার্জির, পান্ডবেশ্বর থেকে জিতেন্দ্র তিওয়ারি ও দুর্গাপুর পশ্চিম থেকে লক্ষ্মণ চন্দ্র ঘড়ুই,দুর্গাপুর পূর্ব চন্দ্র শেখর ব্যানার্জি এর নাম উঠে এসেছে ।তবে বিজেপির প্রাক্তন বিধায়িকা অগ্নিমিত্র পাল এর নাম ঘোষণা হবার পর তার সমর্থকেরা খুশিতে মেতে ওঠে ।

এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, আমি প্রথমেই দলের শীর্ষ নেতৃত্বকে আবারও আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানাতে চাই। আসন্ন বিধানসভা নির্বাচন কেবলমাত্র একটি নির্বাচন নয়। এটা বাংলার পরিচয় এবং বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই। তিনি জোর দিয়ে বলেন, এখানে শিকড় গেড়ে বসা দুর্নীতি থেকে জনগণকে মুক্ত করার জন্য বিজেপির পক্ষে বাংলার শাসনভার গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বিধানসভার দলের কর্মী ও সমর্থক ছাড়া আমি কিছুই নই। তিনি সকলের কাছে আগামী দিনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন। যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় একটি শক্তিশালী সরকার গঠন করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *