আসানসোল রেল মণ্ডলের কুমারডুবি রেল স্টেশনে এক যুবক গুরুত্বর আহত

কাজল মিত্র : ঘটনার সম্বন্ধে জানা যায় আজ দুপুর ২টায় গয়া আসানসোল লোকাল ট্রেন থেকে কুমারডুবি স্টেশনে নামার সময় গুরুত্বর আহত হয় এক যুবক। যুবকের পরিচয় পাওয়া গেছে আসানসোলের কুলটির বাসিন্দা। চলন্ত ট্রেন থেকে নামার সময় তার পা পিছলে যায় বলে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন এবং সে সময় ট্রেন থেকে নিচে নেমে পড়ে যায় যার ফলে তার এক হাত এবং পা কাটা পড়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে এসে যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতাল পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে যুবকের অবস্থা আশঙ্কাজনক রয়েছে ।
এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য রেল চলাচলে বিঘ্ন ঘটে। রেল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে এবং যাত্রীদের উদ্দেশ্যে ফের একবার চলন্ত ট্রেনে ওঠানামা না করার আবেদন জানিয়েছে। উল্লেখ্য, অসতর্কতা ও তাড়াহুড়োর কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। যাত্রীদের সচেতনতা বৃদ্ধি ছাড়া এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *