রূপনারায়ণপুর ঝাড়খণ্ড রোডে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা

কাজল মিত্র : শুক্রবার রূপনারায়ণপুরের ঝাড়খণ্ড রোডে সৎসঙ্গ মন্দিরের সামনে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান এর বাড়ির সামনে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। জানাজায় যে দ্রুতগামী একটি পণ্যবাহী ট্রাক দুমকা দিক থেকে আসানসোল এর দিকে যাচ্ছিল ঠিক তখন চালক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রাস্তার বিভাজকের সাথে ধাক্কা খায়।এবং ধাক্কা এতটাই তীব্র ছিল যে রাস্তার পাশের একটি বাড়ির দেয়ালে গিয়ে ধাক্কা মারে যারফলে দেওয়াল টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।


দুর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য রাস্তায় যানচলাচল বিশৃঙ্খলা দেখা দেয়। ঘটনাস্থলে ছুটে আসে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
তিনটি ক্রেন এর সহায়তায় গাড়িটি উদ্ধার করে রূপনারায়নপুর ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় ।
সৌভাগ্যবশত, দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রাকটি দ্রুত গতিতে চলছিল, যার ফলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট বিভাগ এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান এবং যান চলাচল স্বাভাবিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *