কাজল মিত্র বার্নপুর: আজ বার্নপুর মিডটাউন ক্লাবে ক্লাবের পদাধিকারী নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হল। এবারের নির্বাচন ঘিরে সদস্যদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ক্লাব সূত্রে জানা গেছে, এবারের লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সরোজ কুমার ব্যানার্জি জানান, “আজ সকাল থেকেই মিডটাউন ক্লাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলছে। মোট ১৩টি পদের জন্য ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্লাবের ৩৮৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন কমিটি নির্বাচন করবেন।”

তিনি আরও বলেন, ভোট গণনা শেষে আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।ভোট ঘিরে ক্লাব চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল।
