বালি বন্ধের আশ্বাস, কিন্তু আকাশছোঁয়া দাম!প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ, “বদলেছে শুধু কারবারের হাত”

আসানসোল, নিজস্ব সংবাদদাতা, কাজল মিত্র : – একদিকে প্রশাসনের আশ্বাস — নদী থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ। অন্যদিকে বাজারে বালির আকাশছোঁয়া দাম। এই বৈপরীত্যই এখন প্রশ্ন তুলে দিচ্ছে।মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডির দাবি, বালি কারবার বন্ধ হয়নি। বরং বদলেছে কারবারের ধরন, বদলেছে নিয়ন্ত্রণের হাত। আর তার খেসারত দিচ্ছেন সাধারণ মানুষ, নির্মাণ শ্রমিক ও ঠিকাদাররা।“সিন্ডিকেটের হাত বদলেছে, বন্ধ হয়নি বালি করবার “
তৃণমূল জমানায় অবৈধ বালি ও সিন্ডিকেট ছিল বিরোধীদের বড় অভিযোগ। পরিবর্তনের পর বিজেপি সরকারও ‘অবৈধ বালি বন্ধ’ ও ‘সিন্ডিকেট চলবে না’ বলে বার্তা দিয়েছে। মানুষের প্রত্যাশা ছিল, নদী থেকে বাজার — বালির কারবারে লাগাম পড়বে।

কিন্তু প্রসেনজিৎবাবুর প্রশ্ন, “বালি যদি সত্যিই বন্ধ হয়, তবে দাম বাড়ছে কেন? আর দাম বাড়লে সেই বাড়তি টাকার গন্তব্য কোথায়?”তাঁর অভিযোগ, পশ্চিম বর্ধমানের আসানসোল পুরনিগমের একাধিক ওয়ার্ড সহ জামুড়িয়া, বারাবনি, দামোদর, ডামরা এলাকায় এখনও অবৈধ বালির কারবার চলছে।ধাক্কা খাচ্ছে নির্মাণ, বিপাকে শ্রমিক বালির জোগান কমায় নির্মাণকাজ কার্যত ধাক্কা খেয়েছে। স্থানীয় ঠিকাদার ও শ্রমিকদের বক্তব্য, একদিকে বালি মিলছে না, অন্যদিকে দাম চড়া। ফলে বাড়ি তৈরি থেকে ছোট-বড় ঠিকাদারি — সবেতেই খরচ বাড়ছে।এর প্রভাব পড়ছে মিস্ত্রি, শ্রমিক, ট্রাক্টর চালক ও পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত হাজারো মানুষের জীবিকায়।কংগ্রেসের রাজনৈতিক কটাক্ষ
এখানেই কংগ্রেসের কটাক্ষ। প্রসেনজিৎবাবুর কথায়, “আগে অভিযোগ ছিল সিন্ডিকেটের বিরুদ্ধে। এখন যদি একই অভিযোগ ওঠে, তবে পরিবর্তনের পর বদলাল কী? শুধু মুখ? নাকি কারবারের ‘কন্ট্রোল রুম’?”প্রশাসন বালি ব্যবসা বন্ধের কথা বললেও বাস্তব ছবিটা নাকি সম্পূর্ণ উল্টো — এমনই দাবি কংগ্রেস নেতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *