রানিগঞ্জে বিশাল তিরঙ্গা যাত্রা, শ্রদ্ধা জানানো হল জাতীয় বীরদের

কাজল মিত্র, রানীগঞ্জ : রানিগঞ্জের রাজবাড়ি মোড় এলাকায় অবস্থিত পণ্ডিত পুকুরের সামনে থেকে মঙ্গলবার এক বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়।এই যাত্রায় উপস্থিত ছিলেন রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ, আসানসোল জেলা বিজেপির সভাপতি দেবতনু ভট্টাচার্য, অপূর্ব হাজরা, শমশের সিং, দিনেশ সোনি, জয়ন্ত মিশ্র, মোনু বর্মা সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব, কর্মী, সমর্থক এবং বহু সাধারণ মানুষ।

রাজবাড়ি মোড় থেকে শুরু হওয়া তিরঙ্গা যাত্রাটি শিশু বাগান মোড় ও নেতাজি মোড় হয়ে রানিগঞ্জ রেল স্টেশনে গিয়ে শেষ হয়। যাত্রাপথে অংশগ্রহণকারীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষ চন্দ্র বসু সহ বিভিন্ন মহাপুরুষের প্রতিমায় মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।এ প্রসঙ্গে বিধায়ক পার্থ ঘোষ বলেন, “ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়ে আসছে। তবে অত্যন্ত দুঃখের বিষয়, আগের তৃণমূল সরকারের আমলে বাংলায় এই কর্মসূচি সেইভাবে গুরুত্ব পায়নি। এখন বাংলায় রাষ্ট্রবাদী সরকার রয়েছে, তাই বড় আকারে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “গতকালই আমরা দেখেছি জেলা শাসকের নেতৃত্বে আসানসোলে তিরঙ্গা যাত্রার শুভ সূচনা হয়েছে। এই ধরনের কর্মসূচির মাধ্যমে দেশের যুবসমাজের মধ্যে দেশপ্রেম ও জাতির প্রতি সমর্পণের ভাবনা আরও বাড়িয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *