কাজল মিত্র, সালানপুর : বকেয়া বেতন, ইনসেনটিভের টাকা সহ একাধিক দাবিতে ফের সরব হলেন সালানপুর ব্লকের অঙ্গনওয়ারী কর্মীরা। রবিবার রূপনারায়ণপুরের এক বেসরকারি প্রেক্ষাগৃহে জরুরি বৈঠকে মিলিত হন সকলে।বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়ারী ওয়ার্কার এসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক আসমা খাতুন এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট সুতপা রায় মন্ডল সহ ব্লকের সমস্ত আই অঙ্গন ওয়ারি কর্মীরা।
বৈঠকে কর্মীদের ক্ষোভের মূল কারণ আর্থিক অনটন।কর্মীদের অভিযোগ, “মাসের পর মাস বকেয়া পড়ে রয়েছে। মাত্র ৯ হাজার টাকা ভাতায় আমাদের ব্লকের সমস্ত কাজ করানো হচ্ছে।”
নেতৃত্বের অভিযোগ স্তরের কর্মীদের ন্যায্য ভাতা বাড়াচ্ছে না।আমরা কোনও রাজনীতি করি না। মানুষের পরিষেবার জন্যই কাজ করি। কিন্তু পেটের দায়ে আর চুপ করে থাকা যাচ্ছে না।”
আর্থিক দাবির পাশাপাশি সেন্টার-ভিত্তিক সমস্যাও উঠে আসে।এছাড়াও সরকারিভাবে সেন্টারের জন্য ভাড়া বরাদ্দ থাকলেও সালানপুর ব্লকের কোনো আইসিডিএস কেন্দ্রই সেই ভাড়া পাচ্ছে না বলেও অভিযোগ ওঠে।

বৈঠক থেকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়: অধিকাংশ আইসিডিএস সেন্টারে রান্নার জন্য সহায়ক নেই। ফলে আশা কর্মীদেরই রান্না সহ যাবতীয় কাজ করতে হচ্ছে। তাছাড়াও অন্যান্য সরকারি কাজের চাপ তাদের দেওয়া হয় ফলে আইসিডিএস-এর মূল পরিষেবা ব্যাহত হচ্ছে।
বছরে মাত্র ২০ দিন ছুটি। কোনো সরকারি ছুটি বা মেডিকেল লিভ নেই।ইউনিয়নের তরফে জানানো হয়, এই সমস্ত দাবি নিয়ে ইতিমধ্যেই রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতৃত্ব।বৈঠক শেষে সালানপুর ব্লকের সমস্ত আইসিডিএস কর্মী পশ্চিমবঙ্গ ইন্ডিপেন্ডেন্ট অঙ্গনওয়ারী ওয়ার্কার এসোসিয়েশনে যোগদানের সিদ্ধান্ত নেন।
