আসানসোলে মহাসমারোহে বিশ্ব আদিবাসী দিবস পালন, রবীন্দ্রভবনে জনসমাগম

আসানসোল, ৯ আগস্ট : বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রবিবার আসানসোলের রবীন্দ্রভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই আদিবাসী সম্প্রদায়ের মানুষের ঢল নামে। পুরুষ, মহিলা, শিশু মিলিয়ে প্রাঙ্গণ ভরে ওঠে রঙিন পোশাক আর ঐতিহ্যবাহী সাজে।অনুষ্ঠানের শুরুতে আদিবাসী সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা হয়। বক্তারা তাদের ধর্ম, ভাষা এবং ঐতিহ্যের পাশাপাশি “জল-জঙ্গল-জমিন” রক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। প্রকৃতি ও জীবিকার সঙ্গে আদিবাসী জীবনের যোগসূত্রের কথা এদিন বারবার উঠে আসে।

আলোচনা পর্বের পর মঞ্চে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ঐতিহ্যবাহী গান-বাজনা ও নাচে মুখর হয়ে ওঠে গোটা ভবন। উপস্থিত দর্শকরা তালে তাল মিলিয়ে অনুষ্ঠান উপভোগ করেন। আয়োজকদের তরফে জানানো হয়েছে, অনুষ্ঠানের গান-বাজনার আয়জন করা হয়েছে ।

আদিবাসী সমাজের অস্তিত্ব, অধিকার এবং সংস্কৃতিকে সামনে আনার লক্ষ্যেই প্রতি বছর ৯ আগস্ট বিশ্বজুড়ে এই দিনটি পালিত হয়।এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নারী ও শিশু কল্যাণ সমিতির মন্ত্রী অগ্নি মিত্রা পাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *