দোমোহানি গ্রাম পঞ্চায়েতে পথশ্রী প্রকল্পে ২৪ লক্ষ ৫৮ হাজার টাকা ব্যয়ে ৫১০ মিটার রাস্তার উদ্বোধনে বিধান উপাধ্যায়

কাজল মিত্র:- দোমোহানি গ্রাম পঞ্চায়েতে এর অন্তর্গত ভাঙ্গা ধাওড়া পুকুর থেকে সিংহবাহিনী রেল গেইট পর্যন্ত ঢালাই রাস্তা সহ কালভার্ট ও গার্ডোয়াল নির্মাণের কাজের সূচনা করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়।। গ্রামের মানুষেরা জানিয়েছিলেন এই রাস্তাটি দীর্ঘ প্রায় ৫১০ মিটার রাস্তা কাঁচা রয়েছে ।

বেশ কয়েক বছর আগেঅর্ধেকটা রাস্তা ঢালাই হয়েছিল কিন্তু সিংহ বাহিনী রেল গেট পর্যন্ত রাস্তা সম্পূর্ণ নাথাকার কারনে গ্রামের মানুষের চাহিদার কথা মাথায় রেখে আজ সেই রাস্তাটি পথশ্রী প্রকল্প থেকে 24 লক্ষ 58 হাজার 309 টাকা ব্যায় করে প্রায় ৫১০ মিটার রাস্তার নির্মাণ এর কাজের সূচনা করা হল ।যার ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় এছাড়াও ছিলেন বারাবনি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য্য , পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য পূজা-মান্ডি, দোমোহানি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী সাধুখা মন্ডল , উপপ্রধান বাবলু হাঁসদা , বারাবনি পঞ্চায়েতের উপপ্রধান জিতেন্দ্র কুমার সহ আরো অন্যান সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *