মমতার গাড়িতে ডিম-কাদা, ‘চোর চোর’ স্লোগান; ঘটনার নিন্দা করলেন অগ্নিমিত্রা

মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে ডিম ও কাদা ছোড়ার অভিযোগ। সঙ্গে ওঠে ‘চোর চোর’ স্লোগান। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তোলপাড়।কিন্তু এরই মধ্যে চমক দিল বিজেপির অবস্থান। ঘটনার তীব্র নিন্দা করলেন বিজেপি নেত্রী তথা মন্ত্রী অগ্নিমিত্রা পাল।অভিযোগ, মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় একদল বিক্ষোভকারী গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। গাড়ি লক্ষ্য করে ডিম ও কাদা ছোড়া হয়। বিক্ষোভকারীদের মুখে ছিল ‘চোর চোর’ স্লোগান।বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে বারবার সরব হলেও এদিন অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানান, রাজনৈতিক বিরোধিতা ও আন্দোলন চলবে, কিন্তু একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রীর উপর হামলা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।

তাঁর কথায়, “বিজেপির নাম করে যারা এমন কাজ করেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে কাউকে রেয়াত করা হবে না।”বিজেপির এই নিন্দার পরেই রাজনৈতিক মহলে উঠেছে কটাক্ষ। সমালোচকদের বক্তব্য — আগে উত্তেজনা, পরে নিন্দা। রাজনৈতিক ভাষায় যাকে বলে ‘জুতো মেরে গরু দান’।অর্থাৎ একদিকে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক রাজনীতি, অন্যদিকে হামলার নিন্দা করে শিষ্টাচারের বার্তা — এই দ্বৈত নীতি নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা।ফলে প্রশ্ন উঠছে — রাজনৈতিক বিরোধিতা কি শুধু স্লোগান ও প্রতিবাদেই থাকবে, নাকি তা ডিম-কাদা ছোড়া পর্যন্ত গড়াবে?মমতার গাড়িতে হামলার পর অগ্নিমিত্রার প্রতিক্রিয়া অন্তত একটি বার্তা স্পষ্ট করেছে: রাজনৈতিক লড়াই চলুক, কিন্তু হামলাকে রাজনৈতিক অস্ত্র বানানো যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *