সাইবার অপরাধের বিরুদ্ধে ব্যাপক সাফল্য অর্জন করেছে জামতারা থানার পুলিশ

কাজল মিত্র: সাইবার ক্রাইম থানা জামতারা পুলিশ অভিযান চালিয়ে 4 জন সাইবার অপরাধীকে গ্রেপ্তার করেছে ।যারা Comparify অ্যাপের মাধ্যমে ফোনপেতে 2999 ক্যাশব্যাকের ভুয়া বার্তা পাঠিয়ে প্রতারণা করেছিল।পুলিশ সূত্রে খবর, ক্যাশব্যাক দিয়ে গ্রাহকদের প্রলুব্ধ করে মেসেজ গ্রহণ করত অভিযুক্তরা।গ্রাহক আসা মেসেজ এর লিঙ্ক এ ক্লিক করার সাথে সাথেই সেই টাকা সরাসরি অপরাধীদের অ্যাপে ট্রান্সফার হয়ে যেত । এরপরই জালিয়াতি টাকা দিয়ে গিফট কার্ড কেনা হয় এবং কমিশনে বিক্রি করা হয়।


অভিযান চলাকালীন পুলিশ 8 টি মোবাইল ফোন, 13 টি সিম কার্ড, 2 টি এটিএম কার্ড এবং 2 টি আধার কার্ড উদ্ধার করেছে। জানাগেছে ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়েছিল এই চক্রটি।কোনো ধরনের ক্যাশব্যাক, লিংক বা অজানা মেসেজ গ্রহণ না করে সাইবার জালিয়াতি থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জামতারা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *