হাসপাতাল প্রাঙ্গনে ঠান্ডা পানীয় জলের মেশিন বসালো মারোয়ারী যুব মঞ্চ

সংবাদদাতা,আসানসোলঃ প্রায় সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকে মাড়োয়ারি যুব মঞ্চ। চলতি গরমের কথা ভেবে এবার তারা সম্প্রতি আসানসোল জেলা হাসপাতালের কাছে ঠান্ডা পানীয় জলের একটি মেশিন বসানোর ব্যবস্থা করল। হাসপাতালে আসা সাধারন মানুষ ও রোগীদের লোকজনেরা এই মেশিন থেকে ঠান্ডা জল পান করতে পারবে। এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। তিনি জানান, মাড়োয়ারি যুব মঞ্চ আসানসোল শহর শাখা বরাবরই ভালো কাজ করে আসছে। এই ধরনের সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমাজকে আরও উন্নত করা সম্ভব। তিনি আরও বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোল জেলা হাসপাতালকে নতুন উচ্চতা দিয়েছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী,ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্য অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *