পূর্ণমের দুর্গাপুরের শশুরবাড়িতে মিষ্টি নিয়ে হাজির তৃণমূল নেতা

সংবাদদাতা,দুর্গাপুর: টানা ২০ দিনের দুশ্চিন্তা কেটে গিয়ে এলো খুশির খবর। পাকিস্তানে আটক বাংলার বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ অবশেষে বাড়ি ফিরে এলো। এই খবর ছড়িয়ে পড়তেই খুশি পরিবার-পরিজনদের সাথে সারা দেশবাসী।দুর্গাপুরে ট্রাঙ্ক রোড এলাকায় পূর্ণম কুমার সাউয়ের শ্বশুরবাড়িতেও খুশির হাওয়া। এদিন এই খবর পাওয়ার পরই দুর্গাপুর ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি উজ্জ্বল মুখার্জী তার কর্মীদের নিয়ে মিষ্টি হাতে সেখানে চলে যান। সবাইকে মিষ্টি মুখ করান।উজ্জ্বল বাবু জানান, ওদের বাড়ির সকলের সঙ্গে আমরাও উৎকণ্ঠায় ছিলাম। উনি ফিরে আসায় আমরাও খুশি। তাই আজ জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে এখানে এসেছি। তিনি জওয়ানের শ্বশুর-শাশুড়ির হাতে প্রসাদের পাশাপাশি মিষ্টি তুলে দেন। শ্বশুর-শাশুড়ি বলেন, “আমরা চরম উৎকণ্ঠার মধ্যে ছিলাম। এই খবর পাওয়ার পর আমরা খুশি”।
উল্লেখ্য, এই খবর পেতেই হুগলির রিষড়ায় পূর্নমের স্ত্রী রজনী সাউয়ের সাথে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *