পাণ্ডবেশ্বরে নতুন রাস্তা ও নিকাশী নালার শিলান্যাস

সংবাদদাতা,দুর্গাপুরঃ একই দিনে পাণ্ডবেশ্বর বিধানসভার অধীন দুটি জায়গায় আলাদা আলাদা দুটি উন্নয়নমূলক কাজের শিলান্যাস করা হয়। রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে রবিবার বিকেলে পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইছাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ একটি নতুন রাস্তার নির্মাণের শিলান্যাস হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কবি দত্ত,পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

ওই এলাকার মার্শাল মুর্মুর বাড়ি থেকে বিজু পাড়া শিব মন্দির পর্যন্ত এই নতুন নাস্তার নির্মাণের জন্য প্রায় ৬০ লক্ষ টাকা ব্যয় হবে বলে জানা গেছে। এছাড়াও এডিডিএর পক্ষ থেকে রবিবার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বৃহৎ নিকাশী নালা নির্মাণের শিলান্যাস করা হলো। এটির নির্মাণ ব্যয় প্রায় ২.৫ কোটি টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,জেলা পরিষদের উপাধ্যক্ষ চুমকি চৌধুরী প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *