উদ্বোধন হলো দুর্গাপুর ফাইভ কে ম্যারাথনের টি শার্ট ও মেডেল

নিজস্ব সংবাদদাতা:- ডায়াবেটিসের সচেতনতা ও পরিবেশ রক্ষার বার্তা দিতে , আগামী ৮ই ফেব্রুয়ারি সকালে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের জংশন মলের সামনে থেকে হতে চলেছে , লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর , জাংশন মল, মোহনবাগান ফ্যান ক্লাব ও DSMS গ্রুপের যৌথ উদ্যোগে তৃতীয় বর্ষের , দুর্গাপুর 5 K ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। গত ৫ ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আয়োজকদের তরফে থেকে একটি সাংবাদিক সম্মেলন করে জানা হয় , ইতিমধ্যেই অংশগ্রহণকারী ১০০০ প্রতিযোগীর নাম লিপিবদ্ধ করার কাজ শেষ হয়েছে। এছাড়াও ম্যারাথনের বাকি প্রস্তুতিও প্রায় শেষের দিকে।

এছাড়াও এদিন বিকেলে বিধাননগরের D.S.M.S. শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন থেকে তৃতীয় বর্ষের দুর্গাপুর 5 K ম্যারাথন দৌড় প্রতিযোগিতার টি শার্ট ও মেডেলের উদ্ধোধন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , লায়ন্স ক্লাব অফ দুর্গাপুরের সভাপতি রাকেশ ভট্টড, জংশন মলের সিইও অরিজিৎ চট্টোপাধ্যায় , মোহনবাগান ফ্যান ক্লাবের সেক্রেটারি সুপ্রিয় গঙ্গোপাধ্যায় , দুর্গাপুর 5 K ম্যারাথন দৌড়ের আয়োজক কমিটির চেয়ারম্যান বিপ্লব চট্টোপাধ্যায় , DSMS Group এর চেয়ারম্যান অনুপম মুখার্জি, সেক্রেটারী শিউলি মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা । উদ্যোক্তাদের তরফে বিপ্লব চট্টোপাধ্যায় জানান, দূষণমুক্ত পরিবেশ ও ডায়াবেটিস সচেতনতা তৈরি লক্ষ্যে তাঁদের দুর্গাপুর 5 K ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন। ৮ ই ফেব্রুয়ারি সকালে জংশন মলের সামনে থেকে শুরু হবে তৃতীয় বর্ষের দুর্গাপুর 5 K ম্যারাথন দৌড়। পুরুষ ও মহিলা প্রতিযোগিদের মধ্যে থেকে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হবেন তাঁদের যথাক্রমে ১৫ , ১০ ও ৫ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। এছাড়াও থাকছে মেডেল ও সার্টিফিকেট। এছাড়াও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উপলক্ষে এদিন থাকছে আরও নানা অনুষ্ঠান। ‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *