পাণ্ডবেশ্বর : বিধায়কের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির পাণ্ডবেশ্বরে।পাণ্ডবেশ্বর বিধানসভায় শুরু হল প্রত্যেকটি অঞ্চলের স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির। আজ পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ব্লকের DVC মোড়ে এই ক্যাম্প থেকে যাত্রা শুরু হল। ধীরে ধীরে ১২টি পঞ্চায়েতের ১২টি জায়গায় স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প গুলি অনুষ্ঠিত হবে।দুর্গাপুর মিশন হসপিটাল ও DIVITA আই কেয়ার এর সহযোগিতায় এই স্বাস্থ্য পরিষেবা ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। মানুষের ব্যাপক সাড়ার মধ্য দিয়ে চলছে এই স্বাস্থ্য শিবির।

আজ সকাল থেকেই চিকিৎসা প্রত্যাশীদের ভিড় উপচে ক্যাম্পে। ডাক্তার দেখানোর পাশাপাশি চলছে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা। দুর্গাপুরের মিশন হসপিটাল এর বিশেষজ্ঞ ডাক্তারদের সহযোগিতায় এই ক্যাম্পটি পরিচালিত হচ্ছে। এ স্বাস্থ্য পরিষেবা সম্বন্ধে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, পাণ্ডবেশ্বর মানুষের প্রতি আমার অঙ্গীকার সুস্বাস্থ্য, সু-চিকিৎসা। আজ থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু হলো। ধীরে ধীরে পাণ্ডবেশ্বর বিধানসভার সকল পঞ্চায়েতে সাধারণ মানুষের সুবিধার্থে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির গুলি অনুষ্ঠিত হবে।
