সংবাদদাতা, দুর্গাপুর : দুর্গাপুর মহকুমার বাসিন্দাদের অনলাইনে নির্ভুলভাবে নিজেরাই SIR (Special Invention Revision) ফর্ম পূরণ করতে সাহায্য করতে সোমবার বিশেষ সাংবাদিক বৈঠক করলেন মহকুমা শাসক সুমন বিশ্বাস।তিনি জানান, নাগরিকরা এখন সরাসরি voters.eci.gov.in ওয়েব সাইটে গিয়ে অথবা ইসিআইনেট (ecinet) অ্যাপের মাধ্যমে অনলাইনে নিজের নাগরিকত্ব সম্পর্কিত তথ্য যাচাই ও SIR ফর্ম পূরণ করতে পারবেন।মহকুমা শাসকের কথায়,এপিক কার্ডে ফোন নম্বর আগে থেকে সংযুক্ত না থাকলেও চিন্তার কারণ নেই।অনলাইন পোর্টালে ঢুকে সরাসরি ফোন নম্বর সংযোজন করা সম্ভব।
এমনকি একটি মোবাইল নম্বর থেকে একাধিক নাম এন্ট্রি করা যাবে।তিনি আরও স্পষ্ট করে জানান, অনলাইন এন্ট্রির সঙ্গে অফলাইন SIR ফর্মের কোনো সম্পর্ক নেই।এটি শুধুমাত্র মানুষের সুবিধা বাড়াতে এবং ভুলত্রুটি কমাতে সরকারের একটি উদ্যোগ।
ইতিমধ্যেই সংশ্লিষ্ট বুথে বিএলওরা অফলাইনে ফর্ম সংগ্রহ করছেন, এবং সেগুলির তথ্য অনলাইনে আপলোড করার দায়িত্বও তাঁদেরই।দুর্গাপুর মহকুমা প্রশাসনের এই ডিজিটাল উদ্যোগে সাধারণ মানুষের সুযোগ-সুবিধা যেমন বাড়বে, তেমনি ভুল তথ্য জমা দেওয়ার সম্ভাবনাও অনেক কমে যাবে। SIR ফর্ম নিয়ে বিভ্রান্তি দূর করতে এবং প্রক্রিয়াটি আরও সহজ করতে এই অনলাইন প্ল্যাটফর্ম নিঃসন্দেহে কার্যকর ভূমিকা নেবে।
অনলাইনে সহজে SIR ফর্ম—দুর্গাপুর মহকুমা শাসকের বিশেষ উদ্যোগে জনগণের সুবিধা বৃদ্ধি”
