অন্ডাল লায়ন্স ক্লাবে শিশু দিবস পালন

অন্ডাল: শিশু দিবস এবং পিআইডি লায়ন বিষ্ণু বাজোরিয়ার জন্মদিন উপলক্ষে, অন্ডাল লায়ন্স ক্লাব একটি ডায়াবেটিস সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে এবং ছোট বাচ্চাদের স্কুল কিট বিতরণ করে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স রাকেশ চ্যাটার্জী, অন্ডাল লায়ন্স ক্লাবের সভাপতি আশীষ পাণ্ডে , পিডিজি লায়ন প্রদীপ চ্যাটার্জী, ফাস্ট ভিডিজি বাণী চ্যাটার্জী, নিমাই মুখার্জী, রাধারাণী চ্যাটার্জী এবং অন্যান্যরা।

অন্ডাল লাইন্স ক্লাবের সভাপতি লায়ন্স আশীষ পাণ্ডে বলেন ১৪ ই নভেম্বর শিশু দিবস এবং পিআইডি লায়ন বিষ্ণু বাজোরিয়ার জন্মদিন এছাড়াও আজ ডায়াবেটিক ডে এই তিনটে কর্মসূচিকে একত্রে আজ আমরা অন্ডাল লাইন্স ক্লাবে শিশুদের পড়াশোনার কীট বিতরণ করা হয় এবং লায়ন্স ক্লাবে সকাল থেকেই স্বাস্থ্য শিবির করা হয়। অন্ডাল লায়ন্স ক্লাব প্রতিনিয়ত সামাজিক কাজে নিয়োজিত আছে এবং আমাদের লায়ন্স ক্লাবের এই কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই অনুষ্ঠানে রাকেশ চ্যাটার্জী বলেন যে পিআইডি লায়ন বিষ্ণু বাজোরিয়ার জন্মদিন শিশুদের জন্য সবচেয়ে সফল দিন হিসেবেও পালিত হয়। এই বিষয়টি মাথায় রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *