সংবাদদাতা, দুর্গাপুর:শনিবার ছিল হনুমান জয়ন্তী। এই উপলক্ষে সারা রাজ্যের বিভিন্ন এলাকার মতো দুর্গাপুরেও সনাতনী হিন্দু ধর্মের মানুষরা শোভাযাত্রা বের করেন। দুর্গাপুরে হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির দেখা গেল দুর্গাপুর স্টেশন সংলগ্ন রায়ডাঙ্গা এলাকায়। শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষে এখানে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাঁকুড়া মোড় এলে সেখানে রায়ডাঙ্গা এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজন শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের সরবত ও ঠাণ্ডা জল খাওয়ান। এই সময় দেখা যায় দুই সম্প্রদায়ের মানুষেরা একে অপরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করছেন।
সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়ল দুর্গাপুরের রায়ডাঙায়
