ফের গাঁজা পাচার,বুদবুদ পুলিশের জালে তিন পাচারকারী


সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর কে কেন্দ্র করে গাঁজা পাচারের চক্র যে সক্রিয় তা এই এলাকা থেকে বারবার পাচারকারীদের গ্রেফতারের মাধ্যমেই প্রমানিত। কদিন আগেই দুর্গাপুর বাস্ স্ট্যান্ড এলাকা থেকে এই চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে কোক ওভেন থানার পুলিশ। এরপর বুদবুদ থানার পুলিশও বিপুল পরিমান গাঁজা উদ্ধার সহ তিনজনকে গ্রেফতার করেছে। জানা গেছে,এরা একটি মারুতি গাড়িতে ডাক্তারের স্টিকার লাগিয়ে গাঁজা পাচার করছিল। রবিবার রাতে বুদবুদের মানকর রোড ধরে আউশগ্রামের দিকে যাওয়ার পথে মানকর কলেজের কাছে পুলিশ ওই গাড়ি আটকায়। পুলিশ আগেই গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অপেক্ষা করছিল। গাড়ি তল্লাশি করতেই গাঁজার সন্ধান পায় পুলিশ। গাড়ির চালক সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদের নাম বাবু শেখ,হাবিবুল শেখ ও কালামউদ্দিন শেখ। সোমবার তিনজনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের জামিন নাকচ হয়। পুলিশ এদের হেফাজতে নিয়ে জিঙ্গাসাবাদ করে দেখছে এদের সঙ্গে কোনো চক্র জড়িত আছে কিনা। পুলিশ জানতে পেরেছে উড়িষ্যা থেকে এরা গাড়িতে গাঁজা নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল।কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল জানিয়েছেন,৩০ কেজির বেশি গাঁজা উদ্ধার হয়েছে। এরা সবাই মুর্শিদাবাদের সালার এলাকার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *