জ্যোতি বসুর জন্মদিন উপলক্ষ্যে রক্তদান শিবির দুর্গাপুরে

সংবাদদাতা,দুর্গাপুরঃ ৮ জুলাই ছিল পশ্চিমবঙ্গের কমিউনিস্ট আন্দোলনের এক বিশিষ্ট নেতা বাংলার ২৫ বছর টানা মুখ্যমন্ত্রী পদে থাকা প্রয়াত জ্যোতি বসু’র ১১২ তম জন্মদিবস। সারা রাজ্যেই নানা কর্মসূচীর মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এই উপলক্ষে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে এবং সি আই টি ইউ’র বিভিন্ন ইউনিয়নের সহযোহিতায় দুর্গাপুর তথ্যকেন্দ্রে আয়োজিত ২৯ তম বর্ষ রক্তদান শিবিরে ১২ জন মহিলা সহ মোট ৫২ ইউনিট রক্তদান করেছে। রক্ত সংগ্রহ করেছে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম সহযোগিতা করেছে।

শিবিরে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জী,পুর কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম,পুর সচিব অচিন্ত সিংহ,প্রাক্তন মেয়র রথীন রায়,প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী,ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সম্পাদক কবি ঘোষ,সিটুর রাজ্য সম্পাদকমন্ডলী সদস্য বিশ্বরূপ ব্যানার্জী ও পশ্চিম বর্ধমান জেলা কমিটির সভাপতি প্রবীর মন্ডল, ট্রেড ইউনিয়ন নেতৃত্ব নিশিথ চৌধুরী,শ্যামা ঘোষ সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শিবির শুরুর পূর্বে জ্যোতি বসু’র প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি হয়েছে। একই দিনে দুর্গাপুরের এম এ এম সি এমপ্লয়িজ ইউনিয়ন অফিসেও একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *