দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে রক্তদান শিবির

সংবাদদাতা,দুর্গাপুরঃ রক্ত দান এক মহান দান। কারন,রক্তই বাঁচিয়ে রাখে মানুষকে। কিন্তু,রক্ত কেনা যায় না। দান করতে হয়। আর সেই দান করে মানুষই। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবের তরফে সারা বছর আয়োজন করা হয় এই ধরনের শিবির। গরমকাল পড়লেই রক্তদান শিবিরের সংখ্যা অনেকটাই কমে যায় ফলে রক্তের ঘাটতি দেখা যায় সরকারী বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে। সেই কারনে বিগত কয়েক বছর ধরেই স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন ক্লাবের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করছে পুলিশও।

এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। তাদের অধীন বিভিন্ন থানা ও ফাঁড়িগুলিতে চলছে রক্তদান শিবির। তারই অঙ্গ হিসেবে দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোন এলাকার সেপকো হলে কমিশনারেটের অন্তর্গত দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন কমিশনারেটের ডিসিপি ট্রাফিক ভি জি সতীশ পশুমার্তী, এসিপি ট্রাফিক থ্রি রাজ কুমার মালাকার, ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জীব তেওয়াররি,দুর্গাপুর সাব ট্রাফিক গার্ড ওসি আমিনুর রহমান খান, বিভিন্ন ট্রাফিক গার্ডের ওসি সহ দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিকেরা ও কর্মীরা এবং সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। ট্রাফিক গার্ডের কর্মীরা এবং সাধারণ পুরুষ ও মহিলা মিলে মোট ৬০ জনেরও বেশি রক্তদান করেছেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার এই শিবির থেকে রক্ত সংগ্রহ করে। সহযোগিতায় ছিল দুর্গাপুর মহকুমা ব্লাড ডোনার্স ফোরাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *