অন্ডাল : রবিবার পশ্চিম বর্ধমানের আসানসোল ইলেকট্রিক্যাল লাইট সাউন্ড জেনারেটর ওনার ওয়েলফেয়ার এসোসিয়েশন অন্ডাল জন এর পক্ষ থেকে অন্ডাল এলাকায় এক প্রেক্ষাগৃহে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়।প্রতি বছরের মতো এই বছরও এই অনুষ্ঠানে নাচ গান সহ বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।এই অনুষ্ঠানে এসোসিয়েশনের কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে তুলে ধরেন।চণ্ডীচরণ মন্ডল জানান যে একসঙ্গে কাজ করবে এবং সময়মতো কাজ করার পাশাপাশি খাবারও খেতে হবে তা না হলে বিভিন্ন অসুখের সম্মুখীন হতে হবে। তাই তারা পাশাপাশি ও একসঙ্গে কাজ করবে বলে অঙ্গীকার করেন।
অন্ডাল জনের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান
