সংবাদদাতা,দুর্গাপুর: মঙ্গলবার দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয়ের সামনের জঙ্গলের মধ্যে থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। জঙ্গলের মধ্যে প্রতিদিনকার মত কাঠ কুড়াতে গিয়ে স্থানীয়দের নজরে আসে বিষয়টি। খবর দেওয়া হয় দুর্গাপুর থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে জায়গাটি ঘিরে রাখে । পরে ঘটনা স্থলে পৌঁছায় দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে , সি আই রনবীর বাগ সহ পুলিশের অন্যান্য আধিকারিকেরা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালে পাঠায়। এটা খুন নাকি আত্মহত্যা? তা জানা যায়নি। ঘটনার বিষয়ে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।
দুর্গাপুর মহিলা কলেজের সামনের জঙ্গল থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার
