সংবাদদাতা,দুর্গাপুর: মঙ্গলবার সকালে দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জোন এলাকার বসুন্ধরা পার্ক সংলগ্ন একটি জঙ্গলের মধ্যে থেকে এক মহিলা ও এক যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, মঙ্গলবার সকালে ওই এলাকায় কয়েকজন জঙ্গলের মধ্যে ছাগল চড়াতে গিয়ে গাছে ঝুলন্ত অবস্থায় ওই যুগল কে দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দুর্গাপুর মহকুমার হাসপাতালে। মৃত দুই জনের কোন পরিচয় জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে সন্দেহ এটা বিবাহ বহির্ভূত সম্পর্কের কোন ঘটনা হতে পারে। ঘটনার বিষয়ে খোঁজ খবর শুরু করেছে পুলিশ।
দুর্গাপুরে জঙ্গল থেকে যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
