১৯ নম্বর জাতীয় সড়কে দুটি চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ

সংবাদদাতা, দুর্গাপুর: জাতীয় সড়কে দুটি চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হল এবং দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে মুচড়ে গেল অথচ কেউ আহত হল না। শুক্রবার দুপুরের দিকে এমনই এক দুর্ঘটনার সাক্ষী থাকলো ১৯ নম্বর জাতীয় সড়ক। বাঁশকোপার দিক থেকে পানাগরের দিকে যাওয়া একটি চারচাকা গাড়ি ও রং রুট ধরে আসা আরেকটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

ধাক্কা এতটাই জোরালো ছিল যে, দুটি গাড়িই সড়কে ডিভাইডারের ধারে ছিটকে যায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় কাঁকসা ট্রাফিক গার্ড এবং কাঁকসা থানার পুলিশ। দুর্ঘটনায় দুটি গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে গেলেও, অবিশ্বাস্যভাবে কেউ আহত হননি বলে জানা গেছে। এই ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। তবে পুলিশের তৎপরতায় ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *