সবুজ যাত্রার পথে বড় পদক্ষেপ, দুর্গাপুর ডিপো নামল ১৩টি সিএনজি সরকারি বাসবিধান চন্দ্র গাঙ্গুলী, দুর্গাপুর

সংবাদদাতা দুর্গাপুর : পরিবেশবান্ধব গণপরিবহণের দিকে আরও এক ধাপ এগোল রাজ্য। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন ১৩টি সিএনজি সরকারি বাস। এই বাসগুলি চলবে দুর্গাপুর ডিপো থেকে। এদিন দুর্গাপুরের সিটি সেন্টারে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসস্ট্যান্ডে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা-র চেয়ারম্যান সুভাষ মণ্ডল, জেলাশাসক পন্নাভালাম এস, এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সুমন বিশ্বাস-সহ প্রশাসনের আধিকারিকরা। অনুষ্ঠানে পরিবেশবান্ধব প্রযুক্তি ও যাত্রীস্বাচ্ছন্দ্যের গুরুত্ব তুলে ধরা হয়।সূত্র মারফত খবর,নতুন সিএনজি বাসগুলি চলবে

দুর্গাপুর— কলকাতা, দুর্গাপুর–বহরমপুর, বর্ধমান–কলকাতা, বর্ধমান–করুণাময়ী, বর্ধমান–কৃষ্ণনগর, আসানসোল–কৃষ্ণনগর, আরামবাগ–কলকাতা, আরামবাগ–তারাপীঠ, বাঁকুড়া–সিউড়ি এবং
দুর্গাপুর–ঝাড়গ্রাম ।নতুন সিএনজি বাস পরিষেবার ফলে দুর্গাপুর-সহ পার্শ্ববর্তী একাধিক জেলার সঙ্গে কলকাতা ও গুরুত্বপূর্ণ জেলা সদরগুলির যোগাযোগ আরও মসৃণ হবে বলে আশাবাদী প্রশাসনিক মহল।নতুন এই পরিষেবায় যাত্রীদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই জ্বালানি সাশ্রয় ও কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষাতেও ইতিবাচক প্রভাব পড়বে, এমনটাই মনে করছেন পরিবহণ দপ্তরের আধিকারিকরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *