নিজস্ব সংবাদ, কৌশিক চট্টরাজ, অন্ডাল : – সাধারণ মানুষের বাড়িতে সৌর বিদ্যুৎ পৌঁছে দিতে কেন্দ্র সরকারের উদ্যোগে চালু হয়েছে ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’। এই প্রকল্পের মাধ্যমে বাড়ির ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বিদ্যুতের বিলেও বড় ধরনের সাশ্রয়ের সুযোগ রয়েছে। WBSEDCL অন্ডাল ইউনিটের পক্ষ থেকে সোমবার অন্ডাল চেম্বার অব কমার্সের প্রেক্ষাগৃহে করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ডাল ইউনিটের বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক অমিত দাঁ এবং অন্যান্য আধিকারিকরা । এছাড়াও উপস্থিত ছিলেন অন্ডাল চেম্বার অফ কমার্সের সভাপতি ডঃ এস এস চক্রবর্তী সহ সংগঠনের কর্মীরা এই অনুষ্ঠানে অমিত দাঁ জানান যে সৌর প্যানেল স্থাপনের জন্য আবেদন থেকে শুরু করে ভর্তুকি পাওয়া পর্যন্ত মোট ১১টি সহজ ধাপে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে।

প্রথমে pmsuryaghar.gov.in পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে পছন্দের সৌর প্যানেলের কোটেশন ডাউনলোড করতে হবে। পরবর্তী ধাপে সাইটে নিযুক্ত ভেন্ডরের সঙ্গে যোগাযোগ করে ইনস্টলেশনের বিস্তারিত তথ্য দিতে হবে।এরপর সংশ্লিষ্ট কাস্টমার কেয়ার সেন্টার বা CCC-এর মাধ্যমে আবেদন যাচাই করা হবে। অনুমোদনের পর সৌর প্যানেল, জেনারেশন মিটার এবং নেট মিটার স্থাপনের প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর অনলাইনে ভর্তুকির জন্য আবেদন করা যাবে এবং সংস্থাপন সম্পূর্ণ হলে ভর্তুকির অনুমোদন পাওয়ার সুযোগ থাকবে।প্রচারপত্রে আরও জানানো হয়েছে, সৌর প্যানেল স্থাপনের ক্ষেত্রে সরকারি ভর্তুকির সুবিধা পাওয়া যেতে পারে। প্রকল্পের আওতায় পরিচ্ছন্ন শক্তি ব্যবহারের পাশাপাশি মাসিক বিদ্যুৎ বিল কমিয়ে একটি সবুজ ও সাশ্রয়ী ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে।

প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, প্রি-সাবমিশনের সঙ্গে সাথেই ভর্তুকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হওয়ার ব্যবস্থা রয়েছে এবং প্রয়োজনে প্যানেল বসানোর খরচের জন্য সহজ শর্তে ঋণের সুবিধাও পাওয়া যেতে পারে।সব মিলিয়ে, বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি বাড়িতে নিজস্ব সৌর বিদ্যুৎ উৎপাদনের সুযোগ করে দেওয়াই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। গ্রাহকদের সরকারি পোর্টালে গিয়ে প্রকল্পের বিস্তারিত তথ্য যাচাই করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে সরকার।

অন্ডাল চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে ডক্টর এস এস চক্রবর্তী জানান যে আজ আমাদের এই প্রেক্ষাগৃহে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পের সম্বন্ধে সকলকে অবগত করার জন্য এই অনুষ্ঠান। খুবই সুন্দর এবং আমরাও যে জিনিসটি বুঝতে পারলাম যে আমাদের যা প্রশ্ন ছিল সেগুলো সঠিক উত্তর পেয়েছি এবং বুঝতেও পেরেছি । সকলকে বলব যে প্রধানমন্ত্রী সূর্য কর প্রকল্পটি অনলাইন আবেদন করের জন্য। এছাড়াও তিনি জানান যে বর্তমানে শুভেন্দু অধিকারী সরকার এত কম সময়ের মধ্যে যেভাবে ভালো কাজ করে চলেছেন তাতে ব্যবসায়ীদের অনেক সুবিধা হবে। এবং আমরা চাইবো যে প্রধানমন্ত্রী সূর্য ঘর এর যোজনা যে আছে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছায় এবং মানুষ যাতে সঠিকভাবে বোঝাতে পারে এদিকে নজর দিতে হবে।
