পানীয় জলের কাউন্টারের উদ্বোধন

অন্ডাল : রোটারি ক্লাবের উদ্যোগে উখড়া বাজারে বসলো বিশুদ্ধ পানীয় জলের কাউন্টার । শুক্রবার সকালে প্রকল্পটির উদ্বোধন করলেন রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর কামেশ্বর লাংবাম । উপস্থিত ছিলেন উখড়া পঞ্চায়েতের বর্তমান ও প্রাক্তন উপপ্রধান শরণ সাইগল, রাজু মুখোপাধ্যায়, উখড়া চেম্বার অব কমার্সের সভাপতি মনোজ সরাফ সহ অন্যরা । প্রকল্পটিতে খরচ হয়েছে দু লক্ষ টাকা । স্বয়ংসক্রিয় কাউন্টারের মেশিনে বোতাম টিপলেই মিলবে সাধারণ ও ঠান্ডা জল । উখড়া রোটারি ক্লাবের সভাপতি অনুজ সরাফ বলেন উখরা বাজারে প্রতিদিন অসংখ্য মানুষের আসা-যাওয়া রয়েছে । তাদের সুবিধার কথা ভেবেই বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জল প্রকল্পটি করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *