দুর্গাপুরে পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দিলেন অগ্নিমিত্রা পাল, শহর হবে নির্মল ও দূষণমুক্ত

সংবাদদাতা, দুর্গাপুর : শহুরে পরিবেশকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য করে তুলতে এবার কঠোর অবস্থান নিতে চলেছে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর। প্রকাশ্য স্থানে আবর্জনা নিক্ষেপ, পানের পিক ফেলা কিংবা জনপরিসর নোংরা করার প্রবণতা রুখতে চালু হতে চলেছে কড়া নজরদারি ব্যবস্থা।

নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আর্থিক জরিমানা-সহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত মিলেছে।এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড চত্বরে এক বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে অংশ নেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। হাতে ঝাড়ু নিয়ে তিনি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা পরিষ্কারে অংশগ্রহণ করেন এবং পরিচ্ছন্নতা রক্ষাকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।‘নির্মল বন্ধু’ ও ‘নির্মল সাথী’দের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা শাসক পোন্নামবলম এস, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, এছাড়াও নগর উন্নয়ন দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং পরিচ্ছন্নতা কর্মীরা।
কর্মসূচি চলাকালীন মন্ত্রী স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জনপরিসরকে পরিচ্ছন্ন রাখার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে জানান, নাগরিক সচেতনতা ছাড়া কোনও পরিচ্ছন্নতা অভিযান দীর্ঘস্থায়ী সাফল্য পেতে পারে না। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণই একটি নির্মল, সুস্থ ও আধুনিক শহর গঠনের প্রধান ভিত্তি বলেও তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *