সংবাদদাতা, দুর্গাপুর: ব্যবসায়ীদের সংগঠন দুর্গাপুর বণিক সভার উদ্যোগে শুক্রবার এক ঋণ মেলার আয়োজন করা হয়েছিল দুর্গাপুরের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে। এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফে দুর্গাপুরে বেশ কিছু ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের উদ্যোগীদের ঋণ প্রদান করা হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায়, এ ডি ডি এর চেয়ারম্যান কবি দত্ত, বণিক সভার সভাপতি চন্দন দত্ত এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের দুর্গাপুর জোনের জোনাল ম্যানেজার সঞ্জীব আগরওয়াল। সঞ্জীব বাবু জানান,সারা দেশেই তাদের ব্যাংকের তরফে ব্যবসায়ীদের সুবিধার জন্য বিশেষ কিছু স্কিমের মাধ্যমে ঋণ দেওয়া হয়ে থাকে। এই সুবিধা আমরা দুর্গাপুরেও দিয়ে থাকি। এতে ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের বিশেষ সুবিধা হয়ে থাকে।
