সংবাদদাতা,দুর্গাপুরঃ প্রতি বছর জুলাই মাসে রাজ্য জুড়ে পালিত হয় বনমহোৎসব অর্থাৎ বৃক্ষরোপণ কর্মসূচী। এই উৎসব তথা কর্মসূচীর একটাই লক্ষ্য হল পর্যাপ্ত গাছ লাগিয়ে আমাদের চারপাশের পরিবেশকে সবুজ করে তোলা। যাতে নিয়ন্ত্রনে থাকতে পারে পরিবেশের দূষণের মাত্রা। সারা বছরেই এই ধরনের কর্মসূচী দেখা গেলেও জুলাই মাসে বনমহোৎসব উপলক্ষ্যে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনগুলিও এই কাজে এগিয়ে আসে।

যেমন দেখা গেল দুর্গাপুর শিল্পাঞ্চল তথা খনি অঞ্চলের পরিবেশ বাঁচানো ও সবুজায়নের লক্ষ্যে বিশেষ কর্মসূচি পালন করল লায়ন্স ক্লাব অফ দুর্গাপুর সেন্ট্রাল, লায়ন্স ক্লাব অফ উখড়া, লায়ন্স ক্লাব অফ উখরা গ্রেটার ও লায়ন্স ক্লাব অফ উখড়া জীবক। জানা গেছে, চলতি লায়ন বর্ষে জেলা ৩২২ সি ৩-র জেলাপাল শেখ মোইনুদ্দিনের স্লোগান ছিল “কিপ ক্লিন এন্ড গ্রীন”। এই বার্তাকে সামনে রেখে উখড়ার খান্দরাতে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করলেন লায়ন্স ক্লাবের সদস্যরা। রিজিয়ন -৩ এর জোনাল চেয়ারপার্সন লায়ন সোমা রায়চৌধুরী নেতৃত্বে চারাগাছ রোপন করে এই কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন রিজিওনাল চেয়ারপার্সন লায়ন বিপ্লব চ্যাটার্জী। প্রায় ১০০ টি বিভিন্ন ফল ও নিম গাছের চারা লাগানো হয়।
