সংবাদদাতা , অন্ডাল : উখড়া আদর্শ হিন্দি হাইস্কুল পরিচালন সমিতির নতুন সভাপতি হলেন শরণ সাইগল । শুক্রবার তিনি নতুন পদের দায়িত্বভার গ্রহণ করেন । এই উপলক্ষে এদিন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল । উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক পি,কে সিং, স্কুল পরিদর্শক (উখরা সার্কেল) সুশান্ত সরদার সহ অন্যরা । নতুন পদের যোগ দেওয়ার পর শরণ বাবু বলেন স্কুলের পঠন পাঠন, পরিকাঠামোর উন্নয়ন ও নিয়মানুবর্তিতার উপর জোর দেবেন তিনি । স্কুলের প্রধান শিক্ষক পি,কে সিং বলেন দীর্ঘদিন পরিচালন সমিতির সভাপতি খালি ছিল । সেই পদটি পূরণ হওয়ায় স্কুল পরিচালনায় গতি আসবে বলে জানান তিনি ।
উল্লেখ্য শরণ বাবু আদর্শ হিন্দি হাইস্কুলের পরিচালন সভাপতি দায়িত্বভার গ্রহণের আগে উখরা বালিকা বিদ্যামন্দির ও খান্দরা কলেজের গভর্নিং বডির দায়িত্ব পালন করেছেন । এছাড়াও বর্তমানে তিনি উখরা গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান পদেও দায়িত্ব রয়েছে ।
