সংবাদদাতা , দুর্গাপুর : সারা রাজ্যের পাশাপাশি দুর্গাপুর মহকুমা আদালতেও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচন। ৯ই ও ১০ই মার্চ দুদিন ব্যাপী এই নির্বাচনকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই আইনজীবীদের মধ্যে ভোটদানকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায়। নির্ধারিত নিয়ম মেনে সকাল দশটা থেকে শুরু হয় ভোটগ্রহণ এবং বিকেল পাঁচটা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন নির্বাচন কর্তৃপক্ষ।দুর্গাপুর মহকুমা আদালতে মোট ভোটারের সংখ্যা এক হাজারেরও বেশি। সকাল থেকেই আইনজীবীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন প্রিসাইডিং অফিসার গোপাল কুন্ডু। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে কোনও ভোটার উপস্থিত হতে না পারলে তাঁদের জন্য টোকেনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সবাই ভোট দেওয়ার সুযোগ পান।পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচন আইনজীবী সমাজের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে আইনজীবীদের স্বার্থরক্ষা, পেশাগত অধিকার এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।দুর্গাপুর মহকুমা আদালতে ৬৬ নম্বর সিরিয়ালের প্রার্থী আইনজীবী সৌরিন দাস নিজের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী বলে জানান।অন্যদিকে দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী সঞ্জীব কুন্ডুও এদিনের নির্বাচনে তৃণমূল সমর্থিত আইনজীবী প্যানেলের জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন।সঞ্জীব কুণ্ডু ( সভাপতি বার অ্যাসোসিয়েশন দুর্গাপুর মহকুমা আদালত) যানান যে

দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলতে থাকায় আদালত চত্বরে কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।মঙ্গলবার নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দিন। প্রথম দিনের ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হবে বলে আশাবাদী আদালত সংশ্লিষ্ট সকল পক্ষ।আইনজীবীদের পেশাগত অধিকার ও স্বার্থ রক্ষার ক্ষেত্রে বার কাউন্সিলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই নির্বাচনকে ঘিরে আইনজীবী মহলে সবসময়ই বিশেষ আগ্রহ থাকে। দুর্গাপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হওয়ায় নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। এখন দেখার, গণনার পর কোন প্রার্থীরা বার কাউন্সিলের নেতৃত্বে আসেন এবং আইনজীবীদের স্বার্থ রক্ষায় কীভাবে ভূমিকা পালন করেন।
