রামনবমী উপলক্ষে পাণ্ডবেশ্বর বিধানসভায়” জয় সিয়া রাম” লেখা পতাকা বিতরণ বিধায়কের

পাণ্ডবেশ্বর : – পাণ্ডবেশ্বর বিধানসভার সকল রামনবমী কমিটিগুলিকে আর্থিক সহায়তা ও “জয় সিয়া রাম “লেখা পতাকা বিতরণ করলেন বিধায়ক। আজ বাকোলা কমিউনিটি হলে প্রায় ১৭০ টি রাম নবমী কমিটিকে এই প্রদান করা হয়। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার সকল ব্লক নেতৃত্ব।বিধায়ক বলেন, বাংলার মাতৃতান্ত্রিক সমাজে প্রথমে সীতা মাইয়াকে বাদ দিয়ে কিভাবে শুধুমাত্র পুরুষোত্তম রামজির আহ্বান হয়, সেটা অপূর্ণতা থেকে যায়। তাই সীতা মাইয়াকে নিয়ে জয় সিয়ারাম। যেমন রাধা কৃষ্ণ, লক্ষীনারায়ণ রাধা, লক্ষ্মী প্রথমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *