বিধাননগরে ৭ কোটি ব্যয়ে রাস্তা সংস্কারের শিলান্যাস

সংবাদদাতা,দুর্গাপুরঃ একই দিনে সিটি সেন্টারের আম্বেদকর সরণীর সঙ্গেই দুর্গাপুরের আরও এক অভিজাত এলাকা বিধাননগরের ইমন কল্যাণ সরণীতে মিশন হাসপাতালের সামনের রাস্তাটিরও সম্প্রসারণের ও প্রশস্তিকরনের কাজের শিলান্যাস করা হল। রাজ্য সরকারের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে এই রাস্তার নির্মাণে ব্যয় হবে আনুমানিক ৭ কোটি টাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, মিশন হাসপাতালের কর্ণধার ড: সত্যজিৎ বসু, হাসপাতালের অন্যতম কর্ণধার রাহুল বসু, দুর্গাপুর পুরসভার প্রশাসকমন্ডলীর দীপঙ্কর লাহা, প্রাক্তন কাউন্সিলার ড: ছবি নন্দী প্রমূখ। উল্লেখ্য এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের দাবি দীর্ঘদিনের। অবশেষে রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *