হারিয়ে যাওয়া মোবাইল ও সাইবার চক্রে উধাও টাকা ফিরিয়ে দিল নিউ টাউনশিপ থানার পুলিশ

সংবাদাদাতা,দুর্গাপুরঃ প্রায় বিভিন্ন মানুষের নানাভাবেই মোবাইল ফোন চুরি যায় বা হারিয়ে যায়। একইভাবে সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে অনেকেরই ব্যাঙ্ক থেকে টাকা উধাও হয়ে যায়। এই সব অপরাধের বিষয়ে প্রতিনিয়ত বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়। সময় মতো পুলিশও এই সব অভিযোগের তদন্তে নেমে চুরি যাওয়া মোবাইল ফোন এবং সাইবার অপরাধীদের খপ্পর থেকে গ্রাহকের টাকা উদ্ধার করে থাকে।

প্রকৃত মালিকদের কাছে উদ্ধার হওয়া সেই সব মোবাইল ও টাকা ফিরো পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে ফেরৎ দেয় পুলিশ। বৃহস্পতিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নিউ টাউনশিপ থানার উদ্যোগে এরকমই এক অনুষ্ঠানে চুরি যাওয়া মোট ১৫টি মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে সাইবার অপরাধ চক্রে খোয়া যাওয়া প্রায় ৪ লক্ষ টাকা উদ্ধার করে সেই টাকাও এদিন মালিকদের হাতে তুলে দিল পুলিশ। এখানে উপস্থিত ছিলেন আসানসোল দু্র্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায়, সিআইএ রণবীর বাগ,নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা সহ অন্য পুলিশ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *