সিটি সেন্টার ডেলি মার্কেটে চালু হলো আধুনিক মাছের বাজার

সংবাদদাতা,দুর্গাপুর: সিটি সেন্টার ডেলি মার্কেটে পুরোনো খোলা মাছ বাজারটি এবার নতুন রূপ পেল। বর্ষা বা প্রচণ্ড গরমের সময় খোলা আকাশের নীচে এই বাজারে মাছ কিনতে আসা ক্রেতারা যেমন সমস্যায় পড়তেন তেমনই ব্যবসা করতে অসুবিধা হতো মাছ বিক্রেতাদেরও। বাজারটি আচ্ছাদিত করে দেওয়ার দাবি করেছিলেন এই বাজারের মাছ ব্যবসায়ীরা। কয়েক বছর আগে সেই কাজ শুরু করেছিল দুর্গাপুর পুরসভা। অবশেষে শনিবার নতুন করে গড়ে তোলা আধুনিক মাছ বাজারের উদ্বোধন করলেন মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন বিধায়ক নরেন চক্রবর্তী, এ ডি ডি এর চেয়ারম্যান কবি দত্ত, এস বি এস টি এসের চেয়ারম্যান সুভাষ মন্ডল জেলাশাসক ডক্টর সৌর

ভ চ্যাটার্জি, পুরসভার মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় পুরসভার প্রশাসনিক মন্ডলীর অন্যতম সদস্য ধর্মেন্দ্র যাদব প্রমুখ। অনিন্দিতা মুখোপাধ্যায় জানান, এখানকার ব্যবসায়ীদের দাবি মেনে ৪৫ লক্ষ টাকা ব্যয়ে মাছ বাজারটি সম্পূর্ণ আচ্ছাদিত করে দেওয়া হয়েছে। এখন আর বর্ষার সময় ক্রেতাদের জল কাদার মধ্যে বাজার করতে হবে না। এখানে মোট ২৭ টা স্টল রয়েছে, তার মধ্যে ২২ টা মাছের স্টল এবং তিনটি চিকেন ও দুটি খাসির মাংসের স্টল আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *