দুর্গাপুরে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালন

সংবাদদাতা, দুর্গাপুর: বাঙ্গালীর ফুটবল প্রেম শতবর্ষের বেশি। কলকাতার তিন প্রধান ক্লাব. মোহনবাগান,ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিং বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। তিনটি ক্লাবই শতবর্ষ পূর্তি করেছে। সারা রাজ্যের সঙ্গে দুর্গাপুরেও গড়ে উঠেছে তিন প্রধানের সমর্থকদের নিয়ে ফ্যান ক্লাব। ১ লা আগস্ট হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে দুর্গাপুরে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের তরফে জাংসন মলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এখানে ক্রীড়া জগৎ ছাড়াও অন্যান্য ক্ষেত্রের কয়েকজন সফল ব্যক্তিত্ব কে সংবর্ধনা জানানো হয়। এদের মধ্যে ছিলেন দুই মহিলা ফুটবলার মারিয়া বেন্সলে এবং কবিতা সরেন। এই দুই খেলোয়াড় গত বছর দুর্গাপুর লীগ এবং বিভিন্ন টুর্নামেন্টে নজর কারা সাফল্য অর্জন করেছেন। এছাড়াও সম্মান জানানো হয় বনসোল গ্রামের কৃতি কন্যা অন্বেষা টুডুকে।

যিনি ৭৩ তম রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় জ্যাভলিন থ্রোতে প্রথম স্থান অধিকার করে ইস্টবেঙ্গল ক্লাবের গর্ব বাড়িয়েছেন। সম্মান জানানো হয় দুর্গাপুরের বিশিষ্ট ক্রিকেট প্রশিক্ষক শিবনাথ রায়কে। শিক্ষা ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য সম্মানিত করা হয় মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকারী জাগৃতি অধিকারীকে। সম্মান জানানো হয় বাংলার গর্ব জি হিন্দি সারেগামাপা ২০২৫ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানপ্রাপ্ত সংগীত শিল্পী শুভশ্রী দেবনাথকে। এদিন একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি, সদস্য দীপঙ্কর লাহা, সদস্যা রাখি তেওয়ারি, সমাজসেবী পঙ্কজ রায় সরকার, উদ্যোগপতি রামকৃষ্ণ মুখার্জি, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল যুব সভাপতি পার্থ দিয়াসী, প্রাক্তন কাউন্সিলর সহ ইস্টবেঙ্গল সদস্যরা। এ বছর ছিল ইস্টবেঙ্গল ক্লাবের ১০৬ তম প্রতিষ্ঠা দিবস। ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের এই অনুষ্ঠানে সহযোগিতায় ছিল দুর্গাপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *