দুর্গাপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে “বাংলার ভোট রক্ষা” কর্মসূচি

সংবাদদাতা, দুর্গাপুর: সামনের বছর অর্থাৎ ২০২৬ সালের প্রথম দিকেই অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তাই একদিকে যেমন রাজ্য জুড়ে চলছে রাজনৈতিক তৎপরতা তেমনই চলছে প্রশাসনিক নানা পদক্ষেপ। এর মধ্যেই নতুন করে ভোটার তালিকা যাচাই শুরু নিয়ে চলছে বিতর্ক। এই প্রেক্ষিতে বাংলার ভোট রক্ষা কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। শনিবার সৃজনী প্রেক্ষাগৃহে দুর্গাপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, ব্লকের ১৮৯ টি বুথের বিএল এ ২, ডব্লিউ ই আর এস ও কর্মি নেতৃত্ব দের নিয়ে “বাংলার ভোট রক্ষা”

শিরোনামে ভোটার তালিকা সংক্রান্ত এক বিশেষ আলোচনা শিবির অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে বক্তব্য রাখেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী, জেলা চেয়ারম্যান ও বিধায়ক হরেরাম সিং, রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক শ্রী ভি শিবডাসন (দাসু) পৌরসভা প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য ধর্মেন্দ্র যাদব সদস্যরা রাখি তেওয়ারি প্রমুখ নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী উজ্জ্বল মুখোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *