সংবাদদাতা, অন্ডাল:- বুধবার অন্ডাল লাইন্স ক্লাবে অনুষ্ঠিত হলো ৩৪ তম চার্টার নাইট সেরিমনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স শেখ মহিউদ্দিন , বানি চ্যাটার্জি, প্রদীপ চ্যাটার্জী,অন্ডাল লায়ন্স ক্লাবের সভাপতি আশিস পান্ডে, জোন চেয়ারম্যান রাকেশ চ্যাটার্জি, নিমাই মুখার্জী, জিতু সোলাঙ্কি, নদিয়া নন্দন মন্ডল, পার্থ কুন্ডু, অজয় কুন্ডু , আশিষ দত্ত, জয়দেব মন্ডল,রাকেশ কেশরী বাবলু গড়াই সহ অন্ডাল লাইন্স ক্লাবের সদস্য সহ অন্যান্য ক্লাবের সদস্য ও বিশিষ্টজনেরা।


এই চার্টার নাইট সেরিমনির প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক সূচনা করা হয়। উপস্থিত সকলকে পুষ্পস্তবক ও সারক দিয়ে সম্মানিত করা হয় এবং কেক কেটে জন্মদিন পালন করা হয় ৩৪ তম চার্টার নাইট এর। শেখ মহিউদ্দিন জানান যে আমাদের উদ্দেশ্য হচ্ছে সেবা করা তাই মানুষের মধ্যে যত সেবা করব তত আমাদের নাম চারদিকে ছড়িয়ে যাবে।

তাই আমরা সকলে মিলে একত্রিত হয়ে সেবার সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান সকলকে। অন্ডাল লাইন্স ক্লাবের পক্ষ থেকে রাকেশ চ্যাটার্জি জানান যে আমাদের এই ৩৪ তম চার্টার নাইট এ উপস্থিত সকলকে অভিনন্দন জানাই, আমাদের ক্লাব আরও ভালো কাজ করতে পারি এর জন্য সহযোগিতা চাই ।

আমরা চাইছি ক্যান্সার মূলক যে ওষুধের টীকা করন করা হবে। তা আমাদের ক্লাব থেকে যাতে বিনামূল্যে টিকা প্রদান করা হয় তার জন্য আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে। অন্ডাল লাইন ক্লাবের সভাপতি আশীষ পান্ডে জানান যে ১৯৯২ সালে ২৭শে ডিসেম্বর ৩৮ জন সদস্য নিয়ে অন্ডাল লাইন্স ক্লাবের যাত্রা সূচনা হয়। আমাদের ক্লাবকে সাহায্য করেছিলেন রানীগঞ্জ লায়ন্স ক্লাব। ২৭ ডিসেম্বর ক্লাবের জন্মদিনে কেক কেটে পালন করেছি , আজ আমরা আরো বড় করে চার্টার নাইট পালন করছি। ক্লাবের চেয়ারম্যান রাকেশ চ্যাটার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি এই চার্টার নাইট খুবই সুন্দরভাবে পালিত হল।
