মোদির সভার পরই বেহাল দশা স্টেডিয়ামের,জমা জলে গাছের চারা পুঁতে প্রতিবাদ তৃণমূলের

সংবাদদাতা,দুর্গাপুর: দুর্গাপুরের এক সময়ের জনপ্রিয় নেহেরু স্টেডিয়ামে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। ১৮ জুলাই সেই সভা উপলক্ষে খেলার মাঠে লোহার ফ্রেম ও বাঁশ দিয়ে ব্যারিকেড করার জন্য মাঠের অবশ্য একেবারে বেহাল হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় জল জমে গেছে ফলে এই অবস্থায় মাঠে খেলাধুলা চালানো সম্ভব নয়। সভার জন্য এভাবে একটু খেলার মাঠ কে নষ্ট করে দেওয়ার তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস। এছাড়াও একধিক ক্রীড়া সংগঠনের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়েছে। শনিবার স্টেডিয়ামে পৌঁছে মাঠের বেহাল দশার প্রতিবাদ জানিয়ে সেখানের জমা জলে ধান হচ্ছে চারা পুঁতে বিজেপির তীব্র সমালোচনা করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী। সেই সময় আবার বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত কিছু সমর্থক নিয়ে সেখানে হাজির হন। তার অভিযোগ নরেন বাবুর নিজের এলাকা এবং দুর্গাপুরের অনেক রাস্তার অবস্থা বেহাল। সেখানে বৃষ্ট্রির জল জমে রয়েছে। এখানে নাটক করতে এসেছে তৃণমূল। তিনি জানান শিঘ্রই মাঠের অবস্থা ঠিক করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *