সংবাদদাতা,আসানসোলঃ ফের ধসের ঘটনা। এবার কলকাতা – ধানবাদগামী ১৯ নম্বর জাতীয় সড়কের মরিচকোটা এলাকায় একেবারে রাস্তার মাঝে। বড়সড়ো এই ধসের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। যদিও পরে ওই এলাকাটি ঘিরে যানবাহন চালানো হয়। রবিবার ভোরের এই ধসের ঘটনা নিয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারবার বিভিন্ন জায়গায় যেভাবে ধসের ঘটনা ঘটছে তাতে তাদের বাড়িঘর রক্ষা পাবে কিনা সেটাই এখন তাদের উদ্বেগের কারন হয়ে উঠেছে। অনেক পড়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। ধস কবলিত এলাকাটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। বেশ কয়েক ঘন্টা পর কলকাতা থেকে ধনবাদ গামী জাতীয় সড়কে যাতায়াত শুরু হয়েছে বলে জানা গেছে। বৃষ্টি না অন্য কোনো কারনে এই ধস তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
আসানসোলে জাতীয় সড়কের মাঝে ধসের ঘটনায় আতঙ্ক
