রানীগঞ্জে একদিনে একাধিক প্রকল্পের উদ্বোধন

সংবাদদাতা,আসানসোলঃ রানীগঞ্জে বিভিন্ন এলাকায় একদিনে একাধিক প্রকল্পের উদ্বোধন হল শুক্রবার। রাণীগঞ্জের ধোবা পাড়া এলাকায় একটি দ্বিতল কমিউনিটি হলের উদ্বোধন হয়। এই কমিউনিটি হল নির্মাণে রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের তহবিল থেকে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। আসানসোল দুর্গাপুরে উন্নয়ন নিগমের তত্বাবধানে এই কাজ হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, আসানসোল নগর নিগমের বোরো চেয়ারম্যান মোজাম্মল শাহাজাদা প্রমূখ।

এদিনই এডিডিএর পক্ষ থেকে রানীগঞ্জ বিএইচপিসিতে প্রসব কক্ষ, শৌচাগারের উদ্বোধন হয়। এখানে ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত,রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়,আসানসোল নগর নিগমের বোরো চেয়ারম্যান মোজাম্মল শাহাজাদা। এছাড়াও এডিডিএর উদ্যোগে রাণীগঞ্জের রামবাগান মোড় থেকে বাঁশরা মোড় পর্যন্ত রাস্তার সংস্কার করে নবরূপে উদ্বোধন করা এদিন। এই অনুষ্ঠানেও একই ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত জানিয়েছেন,এই ধরনের আরও কিছু উন্নয়নমূলক প্রকল্প রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *